বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

ফিরে দেখা ২০২০: মুসলিমবিশ্বে যা কিছু আলোচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২০ সাল মুসলিম বিশ্ব ও বিশ্বের জন্য একটি হতাশা ও সংকটময় বছর ছিল। নানা ধরনের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংকটের মধ্য দিয়ে মুসলিমবিশ্বকে কাটাতে হয়েছে এ বছর। পূর্ববর্তী বছরগুলোয় জন্ম নেয়া সংকট আরো তীব্র হয়েছে এই সময়ে। ফ্রান্স নিউজল্যান্ডসহ পুরো পৃথিবীতে মুসলিমরা নানা ধরনের বৈষম্য ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন, হয়েছেন হামলার শিকার। মুসলিম বিশ্ব যেভাবে কাটিয়েছে বিগত বছর। ২০২০ এর সালতামামি তুলে ধরেছেন আওয়ার ইসলামের ডেপুটি এডিটর আবদুল্লাহ তামিম।


৫ মাস বন্ধ থাকার পর কাশ্মীরে এসএমএস সেবা চালু

ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে সেখানে বন্ধ ছিল এসএমএস সেবা। পাঁচ মাস বন্ধ থাকার পর কাশ্মীরে এসএমএস সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। মঙ্গলবার মধ্যরাত থেকেই এসএমএস সেবা চালু করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

এ বছর কেন্দ্রশাসিত অঞ্চলের হাসপাতালগুলোতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু হবে। তবে সাধারণ মানুষের জন্য ইন্টারনেট বন্ধই থাকবে।

এনআরসি বিষয়ে সুষ্ঠু সুন্দর সমাধানে মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের ইমামগণ
গোটা ভারতে দাবানলের মতো ছড়িয়ে পড়া নাগরিকত্ব বিলের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের মধ্যেই নতুন একটি সিদ্ধান্ত নিয়েছেন দেশটির মুসলিম বুদ্ধিজীবী ও মসজিদের ইমামগণ। বিক্ষোভকারীদের ‘চাওয়া’ ও সুষ্ঠু সুন্দর সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাদের একটি দল দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

অল্প সময়ে মক্কা থেকে মদিনায় যেতে সৌদি সরকারের বুলেট ট্রেনের উদ্বোধন
সৌদি আরবের হারামাইন হাই-স্পিড রেলপথে মদিনায় যাওয়ার জন্য ট্রেনের গতিবেগ ঘণ্টায় আরো ৩০০ কিলোমিটার বৃদ্ধির প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে সরকার।

সৌদি প্রেস এজেন্সির বরাতে আরব নিউজ জানায়, ঘন্টায় ৩০০ কি. মি. থেকে উন্নিত করে ঘন্টায় ৪০০ থেকে ৪৫০ কি. মি. গতি আনতে কাজ শুরু করেছ সরকার। এ প্রকল্প বাস্তবায়ন হলে মাত্র এক থেকে দেড় ঘণ্টায় মক্কা থেকে মদিনায় যেতে পারবেন হাজিরা।

মানবতার সেবায় স্বাক্ষর রাখায় বাদশাহ সালমানকে সম্মাননা
আরব রেড ক্রিসেন্ট ও রেড ক্রস সংস্থার মাধ্যমে বিশ্বের ১২৪টি দেশে ত্রান সহায়তা কার্যক্রমে স্বাক্ষর রাখায় কিং সালমানক