রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

আওয়ামী লীগের ৭ নেতাকে বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে সতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আওয়ামী লীগের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে।

আজ রোববার বিকেলে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান খবরটি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, বেলকুচি পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র বেগম আশানুর বিশ্বাসের বিপক্ষে প্রতিযোগিতা করছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তার বড় ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সাজেদুলকেও বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত অন্যরা হলেন-উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিজল হক ঘোষন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হজরত আলী, বেলকুচি পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান আলী প্রামানিক, সহ-সভাপতি বদর উদ্দিন মণ্ডল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবীব।

দ্বিতীয় দফায় নির্বাচনে আগামী ১৬ জানুয়ারি বেলকুচি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেগম আশানুর বিশ্বাস (নৌকা) প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুল হক রেজা (নারকেল গাছ) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ ছাড়া কমিশনার পদে ৪২ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় মোট ৫৩ হাজার ৩৪৩ জন ভোটার রয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ