রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

রাজধানীতে দূর্বৃত্তের হামলায় পুলিশ পরিদর্শক আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর শান্তিবাগ এলাকায় নিজ বাসার সামনে দূর্বৃত্তের হামলায় পুলিশের বিশেষ শাখার (সিটি এসবি) পরিদর্শক আমজাদ (৫০) আহত হয়েছেন।

শনিবার (২ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে শান্তিবাগ নূর মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

শাহজাহানপুর থানার পরিদর্শক (অপারেশন) জাহাঙ্গীর আলম জানান, বাসার সামনে ময়লা ফেলাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে মারধরের শিকার হয়েছেন পরিদর্শক আমজাদ। এ ঘটনায় তিনি আহত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিদর্শক আমজাদ সিটি এসবির এমপি শাখায় কর্তব্যরত রয়েছেন বলেও জানান তিনি।

পুলিশের ওই সদস্য ছুরিকাঘাতের শিকার হয়েছেন কি-না জানতে চাইলে শাহজাহানপুর থানার পরিদর্শক জাহাঙ্গীর বলেন, তিনি মারধরের শিকার হয়ে আহত হয়েছেন। তবে ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত নয়। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ