বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

সমৃদ্ধ হোক আদ-দাওয়াতু ইলাল্লাহ’র পথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: ফেরাকে বাতেলা ও অমুসলিমদের মাঝে বুদ্ধিবৃত্তিক কর্মপদ্ধতির মাধ্যমে দীর্ঘদিন ধরে দাওয়াতি কাজ করে যাচ্ছে খতমে নবুওয়াত মারকায ঢাকা। এছাড়া সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েও মানবতার পরিচয় দিয়েছে প্রতিষ্ঠানটি।  আজ আমরা আদ-দাওয়াতু ইলাল্লাহ’র কাজে নিয়োজিত এ প্রতিষ্ঠানের কর্মপদ্ধতি সম্পর্কে জেনে আসবো খতমে নবুওয়াত মারকাযের দায়ী মাওলানা মুমিনুল হকের কাছে থেকে-

ইসলামের সঙ্গে মানুষকে অভ্যস্ত করে তুলতে আমরা বেশ কিছু পদ্ধতি অবলম্বন করে থাকি। আলহামদুলিল্লাহ, রবের কৃপায় ভাল ফলাফল পাচ্ছি। পথ ভোলা মানুষকে চিনিয়ে দিতে পারছি স্রষ্টার পথ। তারা বুঝতে পারছে জীবনের প্রকৃত লক্ষ্য। আমাদের কর্মপদ্ধতিগুলো হলো-

এক- অসহায়-গরিব মুসলিমদের আগলে রাখা। সাধারণত যারা বিভিন্ন এনজিও, মিশনারির টার্গেট হয়ে থাকে। তাদেরকে বিভিন্ন সহায়তা প্রদান করে, বিপদে পাশে দাঁড়িয়ে ইসলামের দিকে ঝুঁকিয়ে রাখা। ইসলাম শেখানো। বুঝানো।  বর্তমানে আমরা প্রায় চল্লিশটি পরিবারের নিয়মিত দেখাশোনা করছি। বিভিন্ন সময় তাদেরকে ফুডপ্যাক, শীতবস্ত্র তাদের কাছে পৌঁছে দিচ্ছি।

দুই- যারা নতুন মুসমান হন। পূর্বের সমাজ, বাড়িঘর, আয়ের উৎস সব ছেড়ে একেবারে অসহায় হয়ে পড়েন। তাদের সহায়তা দেয়া। ভালবাসার পরশ মেখে তাদের পাশে দাঁড়ানো আমাদের কার্যক্রমের একটা অংশ।

তিন- দাঈ প্রেরণ। কাদিয়ানি অধ্যুষিত এলাকায় কিছু মুসলিম দাঈ পাঠানো। যারা কাদিয়ানি হয়ে যাওয়া লোকদের ইসলামের দিকে দাওয়াত দেবে। মুসলমান জনসাধারণের দ্বীনের চাহিদা পূরণ করবে। কাদিয়ানি ধর্মের স্বরূপ বুঝানো, ইসলামের সঙ্গে এর মৌলিক পার্থক্য জানানো, ইসলামের ওপর উত্থাপিত প্রশ্নসমূহের সঠিক ও সুন্দর জবাব দেয়া ইত্যাদি কাজ আঞ্জাম দেবে।

চার- মসজিদ এবং মাদরাসা আবাদ করা। কাদিয়ানী প্রভাবিত অনেক এলাকায় মসজিদে মুসল্লি সংখ্যা কমতে কমতে মসজিদ বন্ধ হয়ে যাচ্ছে। অনেক এলাকায় মসজিদই নেই। মাদরাসাও নেই অনেক জায়গায়। কোথাও মাদরাসা আছে কিন্তু মাদরাসার পরিচালক অর্থ এবং প্রয়োজনীয় আসবাবের অভাবে চালাতে হিমশিম খাওয়ার অবস্থা। ঐ সব জায়গায় মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা কিংবা প্রতিষ্ঠিত মাদরাসায় সাহায্য সহায়তা প্রদান করে যাওয়াও আমাদের কার্যক্রমের একটি অংশ। ইতোমধ্যে পঞ্চগড়ের তুলারডাংগায় একটি মসজিদ এবং একটি মাদ্রাসা প্রতিষ্ঠার কার্যক্রম চলমান আছে।

পাঁচ