রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তিতে সহায়তার অভিযোগে গ্রেফতার ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইক্ষ্যংছড়ি উপজেলায় রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক সাজিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্তিতে সহযোগিতার অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এরা হলেন, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার মহিউদ্দিন চৌধুরী (২৮), ক্যাম্পপাড়ার আবছার কামাল (৪২), রেজু আমতলী পাড়ার হামিদ হোসেন (২৭), মো. রশিদ (২৬), নুর আলম (২৫) ও আলী হোসেন (৩০)।

গতকাল রোববার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। রোহিঙ্গাদের বিভিন্ন অপকৌশলে বাংলাদেশি ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজে জড়িত দালালসহ ৩৩ জনের বিরুদ্ধে গত ৩১ ডিসেম্বর নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, মিথ্যা তথ্য দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হওয়া ও রোহিঙ্গাদের সহযোগিতার অভিযোগে কথিত মা-বাবা পরিচয়দানকারী ব্যক্তি, দালাল চক্রসহ ৩৩ জনের নামে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাচন কর্মকর্তা আবু জাফর ছালেহ দণ্ডবিধির ৪২০/৩৪ ধারা, ডিজিটাল নিরাপত্তা আইন, ভোটার তালিকা আইন ও জাতীয় পরিচয় নিবন্ধন আইনের ধারায় গত ৩১ ডিসেম্বর নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ঘটনায় জড়িত ছয় আসামিকে গ্রেফতার করে। মামলায় অভিযুক্ত অন্য আসামিদের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ