রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

রাজধানীতে যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্পের আওতায় গ্যাস পাইপ লাইন স্থানান্তর কাজের জন্য আজ সোমবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (৩ জানুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশিন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্পের আওতায় মহাখালী বাস টার্মিনাল হতে মগবাজার রেলক্রসিং (নাখালপাড়া রেল ক্রসিংয়ের উভয় পাশে জোড়পোড় পর্যন্ত এবং বিজয় স্মরণি ব্রিজের উত্তর পাশ পর্যন্ত) গ্যাস পাইপ লাইন স্থানান্তর কাজের জন্য সোমবার (৪ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সকল ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এর মধ্যে নাখালপাড়া এলাকার সমগ্র পূর্ব নাখালপাড়া, নাখালপাড়া রেলক্রসিং সংলগ্ন পশ্চিম নাখালপাড়া এবং এর আশেপাশের এলাকার শিল্প, ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক ও আবাসিক শ্রেণির সকল প্রকার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশিন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ