রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

পি কে হালদারের ৭ ঘনিষ্ঠ সহযোগিকে দুদকে তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাকা আত্মসাৎ ও অর্থপাচারে অভিযুক্ত বিদেশে পলাতক পি কে হালদারের বিষয়ে জানতে তার ৭ ঘনিষ্ঠ সহযোগিকে দুদকে তলব করা হয়েছে।

পি কে হালদারের বিষয়ে জানতে তার সাথে সংশ্লিষ্ট ৭ জনকে আগামী ১১, ১২ ও ১৩ জানুয়ারি দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। রাজধানীর সেগুন বাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে একথা জানান দুদক সচিব মুহাম্মদ দিলোওয়ার বখত।

তলবকৃতদের মধ্যে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান ও সাবেক পরিচালক আরেফিন সামসুল আলামিনকে ১১ জানুয়ারি হাজির হতে বলা হয়।

এছাড়া, ন্যাচার এন্টারপ্রাইজ ও এমটিবি মেরিন লিমিটেডের মালিক নওশের উল ইসলাম ও তার স্ত্রী মমতাজ বেগম এবং এমটিবি মেরিন লিমিটেডের মালিক সনজিব কুমার হাওলাদারকে ১২ জানুয়ারি এবং এমটিবি মেরিন লিমিটেডের অপর মালিক বাসুদেব ব্যানার্জি ও ন্যাচার এন্টার প্রাইজের মালিক পাপিয়া ব্যানার্জিকে ১৩ জানুয়ারি সকাল ১০টায় দুদকে হাজির হওয়ার জন্য বলা হয়েছে নোটিশে। এছাড়া প্রায় ৩৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন মামলায় ক্যাসিনো ব্যবসায়ী সাহেদুল হকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ