রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

১ জুলাই থেকে ফোন বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যবহারকারীর হাতের মোবাইল ফোনটা বৈধ না অবৈধ তা জানার জন্য একটি সিস্টেম চালু করতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নামের এই সিস্টেমটি আগামী ১ জুলাই চালু হবে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। এর মাধ্যমে অবৈধ মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে।

আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিটিআরসির সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি।

অবৈধ মোবাইল সেট বন্ধ ও বৈধ সেটের নিবন্ধনে গত ডিসেম্বরে বিটিআরসির সঙ্গে চুক্তি করে দেশীয় প্রতিষ্ঠান সিনেসিস আইটি। চুক্তি অনুযায়ী ১২০ কার্যদিবসের মধ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালু করতে হবে।

বিটিআরসির চেয়ারম্যান বলেন, ‘এরই মধ্যে আইএমইআই ডাটাবেজে ১৪ কোটি আইএমইআই নম্বর যুক্ত হয়েছে। সাত কোটি মোবাইল সেটের তথ্যও যোগ করা হয়েছে। সিস্টেমটি চালু হলে বিদ্যমান সব মোবাইল নিবন্ধিত হয়ে যাবে। এরপরে যেসব মোবাইল দেশে নিয়ম মেনে ঢুকবে না, সেগুলো সচল হবে প্রক্রিয়া মেনে।’

তিনি বলেন, আগামী ১ জুলাই থেকে অবৈধ সেটগুলো বন্ধ করে দেওয়া হবে। যাদের হাতে সেট আছে, তাদের ডিস্টার্ব না করে এ কাজ চালিয়ে নিতে চাই। যেগুলো নতুন করে আসবে সেগুলো অবশ্যই রেজিস্ট্রার্ড হয়ে আসতে হবে। আমরা নাগরিকদের কষ্টে ফেলতে চাই না।

এনইআইআর কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে মহাপরিচালক (স্পেকট্রাম) ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আলম জানান, গ্রাহকরা তার সেট পরীক্ষা করতে পারেন বৈধ কিনা। আগামী ১৬ জানুয়ারি থেকে ম্যানুয়ালি অপারেটরগুলো জানাবে নতুন আইএমইআইভুক্ত সেটগুলো। আগামী ১ জুলাই থেকে কার্যক্রম অনলাইন করা হবে। জনগণের হাতে যে সব সেট আছে সেগুলো নিবন্ধন করে নিতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ