রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

পি কে হালদারের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে হালদার) হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল।

শুক্রবার বিকেলে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলাদেশ পু‌লিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) অর্থাৎ ইন্টারপোলের ঢাকা শাখার অনুরোধে ইন্টারপোল রেড নোটিশটি জারি করে।

তিনি আরও জানান, বাংলাদেশ পু‌লিশের ইন্টার‌পোল শাখা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় নথিসহ ইন্টারপোল সদর দফতরে আবেদন পাঠায়। নথি যাচাই-বাছাইয়ের পর ইন্টারপোল রেড অ্যালার্টটি অনুমোদন করে।

ইন্টারপোলের কে‌ন্দ্রীয় ও‌য়েবসাইটে রেড অ্যালার্টটি প্রকাশের পাশাপাশি তা সারাবিশ্বে বিভিন্ন দেশে ইন্টারপোলের শাখাগুলোতে পাঠানো হয়েছে।

রেড অ্যালার্টটি আগামী পাঁচ বছরের জন্য জারি থাকবে।

এর আগে, গত বুধবার (৬ জানুয়ারি) গণমাধ্যমে রেড অ্যালার্ট জারির খবর প্রকাশিত হয়েছিল। তবে তা সঠিক ছিল না। পরে বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে খোলসা করা হয়।  পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওইদিন পি কে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির অনুরোধ করা হয়েছিল।

উল্লেখ্য, আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচারের অভিযোগ উঠেছে পি কে হালদারের ‍বিরুদ্ধে। বর্তমানে তিনি বিদেশে আত্মগোপনে আছেন।

বিদেশে পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দায়ের করা দুর্নীতি দমন আইন, ২০০৪ এর ২১ (১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ