মাসউদুল কাদির।।
এত ঘৃণার নয় গ্রুপ স্টাডি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপস্টাডিকে খুব ঘৃণিতমভাবে উপস্থাপন করা হচ্ছে। তা খুবই লজ্জার। মূলত গ্রুপ স্টাডির নামে চারিত্রিক অধ্বপতনের খড়্গ আমাদের মাথার উপর ঘুরছে। সামাজিক অবক্ষয় এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন মা-ও ধর্ষক ছেলের পক্ষ নেয়। নৈতিকভাবে হেয় এ প্রজন্ম পরিবার থেকে কিছুই শিখছে না। আফসোস, মা-বাবা নিজের সন্তান নিয়ে কোনো টেনশনই করছে না।
আরও ভয়ঙ্কর চিত্র আমাদের আলেমসমাজের মধ্যকার অবস্থা। সমাজের এ হাল দেখে আমরা কতকিছু লিখছি। কত উগ্রতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। যাচ্ছেতাই বলে যাচ্ছি। প্রিয় নবীজী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে নিই। ‘কুল্লুকুম রায়িন ও কুল্লুকুম মাসউলুন আন রায়্যিয়াতিহি, (كلكم راع وكلكم مسئول عن رعيته ) তোমারা প্রত্যেকই রাখাল (দায়িত্বশীল) এবং প্রত্যেককেই তার দায়িত্বের বিষয়ে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।
এখন একটা গল্প বলি, হবিগঞ্জ আমার জন্মস্থান। সৌভাগ্যক্রমে সবুজাভ একটা গ্রামে আমার জন্ম। বর্ষায় যেমন পানি থৈ থৈ থাকতো চারপাশ তেমনি গ্রীষ্মে নানা রকম ফলমূল। এখন মানুষ আরও প্রকৃতিবাদি হয়েছে। পাহাড়ি গাছগাছালিও এখন লাগিয়েছে। ফলে ফল কমেছে। হবিগঞ্জ কিন্তু ব্রাহ্মণবাড়িয়া পাশে। হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার কিছু কিছু এলাকায় আগের আমলের সেই মল্লযুদ্ধ এখনো বলবৎ আছে। ছোটবেলা আমি ঢাকা থেকে বাড়িতে বেড়াতে গেলাম।
তক্ষণি এমন একটা ঝগড়ার শুরু হলো ছাতিয়াইন বাজারের সঙ্গে। দুই এড়িয়ায় দুই দল দাঁড়িয়ে গেলো দা, বটি, লাঠি হাতে। কারও কারও হাতে আবার তীর-ধনুকও। পবিত্র ঘর মসজিদের মাইকেও এই ঝগড়ায় অংশ নেওয়ার জন্য রীতিমতো ঘোষণা হচ্ছে। মনে হচ্ছে, দেশ বাঁচাও আন্দোলন। আমাদের বয়সীদের মধ্যে কৌতূহল ছিল ব্যাপক। অনেকটা দেখার মানসেই গ্রাম ছেড়ে উত্তর-পূর্ব দিকে এসে দাঁড়ালাম। যারা সরাসরি লড়াইয়ের জন্য গেল তারা তো অনেক দূর চলে গেছে। কিন্তু আমার আর সাহস হলো না, গাছের নিচে দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ দেখলাম, আরেকটা গাছের নিচে বিড় বিড় করে কী যেনো পড়ছেন একজন আলেম। কাছে গিয়ে দেখলাম, এ গ্রামেরই একজন বয়োবৃদ্ধ আলেম ইস্তেগফার পড়ছেন। আল্লাহর কাছে রোনাজারী করছেন। যাতে ঝগড়াটা থেমে যায়।
অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম এই হুজুরের দিকে। এতকিছুর পরও একজন মানুষ পেলাম, যিনি ঝগড়াটা চাচ্ছেন না। পারিবারিকà