সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

নারায়ণগঞ্জে মদপানে ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে মদপানে ছাত্রলীগ নেতাসহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (৯ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়াও গুরুতর অবস্থায় আরো ছয়জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোনারগাঁ উপজেলায় গতকাল শুক্রবার রাতে নিজ অফিসে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান বাবুসহ ১০-১৫ জন মদ পান করেন। এরপর তাদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হলে ঢামেক’এ নেয়া হয়।

মৃতরা হলেন- উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু (৩২), মেঘনা কাদিরগঞ্জ এলাকার মো. মোক্তার মিয়ার ছেলে মোহসিন (২৩), জৈনপুর এলাকার সিদ্দিকের ছেলে তোফাজ্জল হোসেন (৪০)।

জানা গেছে, গত শুক্রবার রাতে নিজ অফিসে বাবুসহ ১০-১৫ জন মদ পান করেন। এ সময় ৯ থেকে ১০ জন গুরুতর অসুস্থ হয়। পরে তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে শনিবার দুপুরে বাবুসহ তিনজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

বাবুর ভাই ইউপি চেয়ারম্যান মাসুম দাবি করেন, কারো ইন্ধনে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে গতকাল শুক্রবার রাতে খাদ্যের সঙ্গে বিষক্রিয়া মেশানো হয়েছে। এতে বাবুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আরো পাঁচ-ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। প্রশাসনের কাছে ঘটনার তদন্তের দাবি জানাচ্ছি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনার খবর পেয়ে ঢামেক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুমের ভাই বাবু রয়েছে। তারা কীভাবে মারা গেছে তা ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ