সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

সরকারও দখল করেছে কিছু খাল: মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাল উদ্ধারে চলমান অবৈধ দখলমুক্ত অভিযানের মধ্যেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, সরকারও দখল করেছে বেশ কিছু খাল।

আজ মঙ্গলবার নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

খালের ওপর গড়ে তোলা অবৈধ ভবন উচ্ছেদের বিষয়টি সুনির্দিষ্ট করে খতিয়ে দেখা হবে জানিয়ে মন্ত্রী বলেন, কোথাও খালের মধ্যে হওয়া রাস্তা এখন জনবহুল হয়ে পড়েছে। এগুলো করা চ্যালেঞ্জের বিষয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিটি কর্পোরেশনের কাছে যেসব খাল হস্তান্তর করা হয়েছে, সেগুলো সংস্কার করে আধুনিক ব্যবস্থাপনা করা হবে। আগামী দুই-এক দিনের মধ্যে দুই মেয়রের সঙ্গে সভা করে কর্মপরিকল্পনা জানানো হবে।

খাল সংস্কারের কাজ মন্ত্রণালয়ের নেতৃত্বে সমন্বয় করা হবে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, হাতিরঝিলের মডেলে ঢাকার জলাধারগুলোর দুই পাশে হাঁটার জন্য রাস্তা রেখে সংরক্ষণ করা হবে।

সিটি কর্পোরেশন খালগুলো দখলমুক্ত করবে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, এটি তাদের দায়িত্বের অংশ, করা উচিত। এ ক্ষেত্রে আমরা সহায়তা অব্যাহত রাখবো।

এ সময় তুরাগ নদীর তীরে প্রস্তাবিত নতুন শহরের ৬০ শতাংশের ‘ওয়াটার বডি’ থাকবে বলে জানান মন্ত্রী তাজুল ইসলাম। এটি সিঙ্গাপুর ও থাইল্যান্ডের চেয়েও সুন্দর হবে বলে মনে করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ