সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


আল্লামা গহরপুরী রহ. স্মারকগ্রন্থ প্রকাশ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরেণ্য বুজুর্গ আলেম, শায়খুল হাদিস আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ. এর ওপর একটি বর্ণাঢ্য স্মারকগ্রন্থ প্রকাশ করেছে আল্লামা গহরপুরী রহ. ফাউন্ডেশন।

এ উপলক্ষে আজ বুধবার (১৩ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে বিভিন্ন দৈনিক পত্রিকার ইসলাম পাতায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়।No description available.

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আল্লামা গহরপুরী রহ.-এর সাহেবজাদা ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি মাওলানা মুসলেহুদ্দীন গহরপুরী। মুখ্য আলোচক ছিলেন স্মারকগ্রন্থের সম্পাদক এবং বিশিষ্ট আলেম লেখক মাওলানা শরীফ মুহাম্মদ।

স্মারকগ্রন্থের নির্বাহী সম্পাদক জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম, বার্তা২৪ ডটকমের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব, দৈনিক নয়া দিগন্তের সহসম্পাদক মুহাম্মদ ফয়জুল্লাহ, দৈনিক আমার বার্তার সহকারী সম্পাদক মাসউদুল কাদির, আলোকিত বাংলাদেশের সহসম্পাদক আলী হাসান তৈয়ব, দৈনিক কালের কণ্ঠের সহসম্পাদক আতাউর রহমান খসরু, সময়ের আলোর সহসম্পাদক আমিন ইকবাল, দৈনিক যুগান্তরের বিভাগীয় সম্পাদক তোফায়েল গাজালী ও অনলাইন বিভাগের সহসম্পাদক তানজিল আমির, ভোরের পাতার বিভাগীয় সম্পাদক জাওহার ইকবাল খান, বাংলাদেশের সময়ের বিভাগীয় সম্পাদক মাহফুজুর রহমান হোসাইনী প্রমুখ।

No description available.

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্মারকগ্রন্থের সহযোগী সম্পাদক আবদুল্লাহ মোকাররম, রোকন রাইয়ান, দারুল উলুম লাইব্রেরির স্বত্বাধিকারী শহীদুল ইসলাম, রকমারি ডটকমের কর্মকর্তা এহসানুল হক ও ক্যালিগ্রাফার ইলয়াস হোসাইন।

সর্বমহলে বরেণ্য বুজুর্গ আলেম ছিলেন শায়খুল হাদিস আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.। ‘মুহাদ্দিস সাহেব