মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

হাতিরঝিলের জলাশয় থেকে যুবকের লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশ হাতিরঝিলের জলাশয় থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে। হাতিরঝিল থানার পরিদর্শক অপারেশন মোহাম্মদ গোলাম আযম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বেগুনবাড়ি সেতুর পূর্ব পাশে জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয়। আনুমানিক ২২ বছর বয়সী ওই যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পরনে ট্রাউজার ছিল বলে জানান পুলিশ কর্মকর্তা গোলাম আযম।

উল্লেখ্য, যুবকের পরিচয় ও মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ