সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


প্রকাশকরা যে গতিতে চলছে সেটা বেশ আশাব্যঞ্জক: মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: স্বপ্নচারী লেখক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন বলেছেন, প্রকাশকরা যে গতিতে চলছে সেটা বেশ আশাব্যঞ্জক। কারণ প্রকাশকদের সে যুগ আর এ যুগের মাঝে অনেক তফাৎ পরিলক্ষণ করা যাচ্ছে। নিজের অভিজ্ঞতার কথা ব্যক্ত করে তিনি বলেন, সেই ৯৩-৯৫ সালের সময়ে যখন আমি বাংলাবাজারে চাকরি করতাম। তখন দেখেছি একটি ১০০০ পৃষ্ঠার বই প্রকাশিত হলে প্রথম দিকের পৃষ্ঠাগুলো থাকতো হোয়াইট কাগজের। আর শেষের দিকের কিছু পেজ থাকতো অফ হোয়াইট। বাকিগুলো সব হলুদ। সে তুলনায় বর্তমানের প্রকাশকগণ অনেকটা নতুন ধারায় বই বের করছেন এবং বাজারে তার বিক্রিও বাড়ছে। এখন দশ হাজার বই বিক্রি করা বইয়ের সংখ্যা অনেক।No description available.

তিনি বলেন, কেউ যদি শুরুতেই গাড়ির গতি ১২০ চাপতে থাকেন তাহলে সেটা এক্সিডেন্ট এর সম্ভাবনা রয়েছে। সুতরাং ধীরে ধীরে এগিয়ে যাওয়াটাই অনেক সুবিধার।No description available.

তিনি আরও বলেন, বিশ্বে ৩৫ কোটি মানুষ এ পর্যন্ত বাংলা ভাষায় কথা বলেন। বাংলাদেশ সৃজনশীল ইসলামি পুস্তক প্রকাশক সমিতি (বিসিপ) যদি কলকাতার মেলায় অংশ নেন-তাহলে এটা একটি আশাবাদী হওয়ার মতো বিষয়। কারণ এখন অনেক হিন্দু পাঠকও ইসলামি বই পড়ে। কলকাতায় অনলাইনে বইমেলায় অংশ নিবেন (বিসিপ) এমন বিষয়কে ইতিবাচক হিসেবে উপস্থাপন করে মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন এসব কথা বলেন। বাংলাদেশ সৃজনশীল ইসলামি পুস্তক প্রকাশক সমিতি (বিসিপ) এর উদ্যোগে বিসিপ-ওয়াফি ‘১ম অনলাইন ইসলামি বইমেলা ২০২০’- এর সফল উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।No description available.

আজ ১৬ জানুয়ারি (শনিবার) সকাল ১১ টায় রাজধানীর সূত্রাপুর এলাকার ড্রীম-২০ চাইনিজ রেস্টুরেন্টে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সৃজনশীল ইসলামি পুস্তক প্রকাশক সমিতি