সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

টিভিতে প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারের সুযোগ নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেলিভিশনে প্রতারণামূলক কোনও বিজ্ঞাপন প্রচারের সুযোগ নেই জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশন বিভিন্ন প্রকার রোগের গ্যারান্টিসহ চিকিৎসা এবং এই সংক্রান্ত প্রতারণামূলক কোনও বিজ্ঞাপন প্রচার করে না। বাংলাদেশ টেলিভিশন বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে জাতীয় সম্প্রচার নীতিমালা ও তথ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় জারিকৃত নির্দেশনা অনুসরণ করে থাকে। এক্ষেত্রে বিভিন্ন প্রকার রোগের গ্যারান্টিসহ চিকিৎসা এবং এই সংক্রান্ত প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারের সুযোগ নাই।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মোজাফফর হোসেনের (জামালপুর-৫) প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

মোজাফফর হোসেন জানতে চান, দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোয় বিভিন্ন হারবাল, ইউনানী ও হোমিও চিকিত্সায় এমন বিজ্ঞাপন প্রচার হচ্ছে যেন এমন কোনও রোগ নাই যা তাদের ওষুধে ভালো হয় না। প্রতারণামূলক এসব বিজ্ঞাপনের প্রচার বন্ধ করাসহ বিজ্ঞাপন দাতাদের আইনে সোপর্দ করার কার্যকরী কোনও উদ্যোগ নেওয়া হবে কিনা? উত্তর না- সূচক হলে, তার কারণ কী?

জবাবে মন্ত্রী বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ ও ঔষধ জাতীয় পণ্য, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনোস্টিক সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদির বিজ্ঞাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়পত্র বিজ্ঞাপনদাতার কাছে আছে কিনা তা নিশ্চিত হতে হবে। অন্য টেলিভিশন চ্যানেলে এ ধরনের বিজ্ঞাপন প্রচারের ব্যাপারে কোনও অভিযোগ পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ