সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

বিদ্রোহী প্রার্থীদের খারাপ পরিণতি ভোগ করতে হবে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে আওয়ামী লীগ কোনো আপস করবে না জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে দলে বিভেদ সৃষ্টি করবেন না। দলীয় শৃঙ্খলা না মানলে বিদ্রোহী প্রার্থীদের খারাপ পরিণতি ভোগ করতে হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির প্রথম সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে দলে বিভেদ সৃষ্টি না করতে বিদ্রোহী প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে অপশক্তিকে দমন করতে হবে। উগ্র সাম্প্রদায়িকতা হাজার বছরের ঐতিহ্যকে ধ্বংস করতে চায়।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা নানা ধারায় বিভক্ত হয়ে গেছে। তাদের ঐক্যবদ্ধ করে এক ছাদের নিচে আনতে হবে। বহু ধারায় বিভক্ত মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করা মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির প্রধান চ্যালেঞ্জ হবে। স্বাধীনতাবিরোধী, উন্নয়নবিরোধী অপশক্তিকে মোকাবেলা করতে হবে।

এ সময় কাদের বলেন, পৌরসভা নির্বাচনে জনগণের সাড়া আছে বলেই ৯০ শতাংশ ভোটার উপস্থিতি ছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ