সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর আদাবর থানাধীন সড়ক ও জনপথ ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য শহিদুল ইসলাম (২৭) মারা গেছেন। সোমবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শহিদুল রাজারবাগ পুলিশ লাইনের চার নম্বর কোম্পানিতে কর্মরত ছিলেন। তার বাড়ি দিনাজপুর কোতোয়ালি থানার কিসমত ভূঁইয়া পাড়ায়।

এর আগে সোমবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শহিদুলকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মুহা. শফিকুল ইসলাম জানান, গত সোমবার সকালে সড়ক ও জনপদ ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি যানবাহন পুলিশ সদস্য শফিকুলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতলে ভর্তি করেন। এরপর সেখানে তার অস্ত্রোপচার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

তিনি জানান, শহিদুল রাজারবাগ পুলিশ লাইনের চার নম্বর কোম্পানির ওয়েল ফেয়ার অ্যান্ড ফোর্স শাখায় কর্মরত ছিলেন। সোমবার শহিদুল কাজের জন্য ওই এলাকায় গিয়েছিলেন। কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে তা শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সোমবার বিকেলে শহিদুলকে হাসপাতালের জরুরি বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে পোস্ট-অপারেটিভ কেয়ারে নেওয়া হয়। সেখানেই সোমবার রাত সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ