সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবিলম্বে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহা. আব্দুল কাইয়ুম সরকার।

অধ্যক্ষ আব্দুল কাইয়ুম সরকারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী এ রিট করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী।

তিনি বলেন, রিটে শিক্ষা সচিব, শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, উপসচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ছয়জনকে বিবাদী করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি মুহা. খসরুজ্জামান ও বিচারপতি মুহা. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।

এর আগে গত ১১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশের পরেও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এ রিট করা হয়।

নোটিশে বলা হয়েছিল, কোভিড-১৯ এর কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর মধ্যে মোট ১১ বার বন্ধের সময় বাড়ানো হয়েছে। ১৬ জানুয়ারির পর আর বন্ধের সময় বৃদ্ধি না করতে ওই নোটিশে অনুরোধ করা হয়েছিল।

রিটকারীর আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী জানান, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা বাইরে ঘোরাঘুরি করছে, টিভি দেখে সময় কাটাচ্ছে করছে। এছাড়া মোবাইল ব্যবহার করে খারাপ অভ্যাস হয়ে যাচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ