সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

আওয়ামী লীগ গণতন্ত্রকে বারবার হত্যা করেছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে বারবার হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ একবার গণতন্ত্রকে হত্যা করেছে ১৯৭৫ এ বাকশাল গঠন করে। এখন করছে অবৈধভাবে ক্ষমতায় থেকে।

আজ রোববার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

দেশে বর্তমানে একটি প্রতিনিধিত্বমূলক সরকার দরকার বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, যারা জনগণের ভাষা বোঝে না, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।

তিনি বলেন, ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি ছিল এ ভূখণ্ডের রাজনৈতিক পরিবর্তনের এক মাইলফলক। আমরা সেদিন পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। দেশ মাতৃকার টানে সেদিন দাবি আদায়ে সবাই রাস্তায় নেমে এসেছিল।

আজও সময় এসেছে এ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার। বর্তমান সরকার সংবিধানকে নিজেদের মতো করে পরিবর্তন করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ