সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

ফের পেছাল আবরার হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৪৬তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আবারও পিছিয়ে গেল বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। আজ সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মুহা. কামরুজ্জামানের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তার অবশিষ্ট সাক্ষ্য ও জেরার জন্য দিন ধার্য ছিল। কিন্তু আদালতের স্টেনোগ্রাফার অসুস্থ থাকায় বিচারক সাক্ষ্য নেননি।

পরে, তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামানের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ ও জেরার জন্য ৩১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এর আগে রোববার (২৪ জানুয়ারি) মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আংশিক সাক্ষ্য দেন। এ মামলায় মোট ৬০ সাক্ষীর মধ্যে ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন ৭ অক্টোবর আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন।

২০১৯ সালের ১৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

যাদের গ্রেফতার করা হয়েছে- মেহেদী হাসান রাসেল, মুহা. অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মুহা. মেহেদী হাসান রবিন, মুহা. মেফতাহুল ইসলাম জিওন, মুনতাসির আলম জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির, মুহা. মুজাহিদুর রহমান, মুহতাসিম ফুয়াদ, মুহা. মনিরুজ্জামান মনির, মুহা. আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান, শামীম বিল্লাহ, মোয়াজ আবু হুরায়রা, এ এস এম নাজমুস সাদাত, ইসতিয়াক আহম্মেদ মুন্না, অমিত সাহা, মুহা. মিজানুর রহমান ওরফে মিজান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য ইসলাম ও এস এম মাহমুদ সেতু।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ