সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

দেশে ইন্টারনেটে ধীরগতি থাকবে চার ঘণ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে ৩০ জানুয়ারি বাংলাদেশ সময় রাত দুইটা থেকে সকাল ছয়টা পর্যন্ত চার ঘণ্টা ইন্টারনেট সেবা ধীরগতির মুখোমুখি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

বিএসসিসিএল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ সময় সি–মি–উই–৫ কর্তৃপক্ষ সাবমেরিন কেব্‌লে রক্ষণাবেক্ষণের কাজ করবে। এতে চার ঘণ্টা সি–মি–উই-৫–এর মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিট বন্ধ থাকবে।

বিএসসিসিএল আরও জানায়, এ সময়ে সি–মি–উই-৪ সাবমেরিন কেব্‌ল ও আইটিসি অপারেটরের সার্কিট চালু থাকবে। সব মিলিয়ে ইন্টারনেট সেবা বজায় থাকবে। তবে গ্রাহকেরা কিছুটা ধীরগতির মুখে পড়তে পারেন।

২০১৭ সালে পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন কেব্‌ল ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে সাউথইস্ট এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-৫ (সি-মি-উই-৫) সাবমেরিন কেব্‌লে যুক্ত হয় বাংলাদেশ। এর আগে বাংলাদেশ ২০০৫ সালে প্রথম সাবমেরিন কেব্‌ল সি-মি-উই-৪–এর সঙ্গে যুক্ত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ