সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

করোনামুক্ত হলেন জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনামুক্ত হয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। মঙ্গলবার (২৬ জানুয়ারি) তার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে।

জিএম কাদেরের ব্যক্তিগত চিকিৎসক ও পার্টির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান আকাশ এ তথ্য জানিয়েছেন।

জাতীয় পার্টি চেয়ারম্যানের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ হওয়ার কথা জানিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে তার প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী জানান, গত ১২ জানুয়ারি জাতীয় পার্টি চেয়ারম্যানের করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছিল। তার কোনো নেতিবাচক উপসর্গ ছিল না। চিকিৎসকের পরামর্শে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে খন্দকার দেলোয়ার জালালী আরও জানান, জাতীয় পার্টি চেয়ারম্যানের করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসার খবরে নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে। তারা সমাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত পোস্ট দিয়ে আল্লাহর দরবারে শোকরিয়া প্রকাশ করেছেন।

সুস্থতা কামনায় যারা দোয়া করেছেন, চিকিৎসা সহায়তা দিয়েছেন এবং নিয়মিত সাহস জুগিয়েছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জিএম কাদের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ