শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু বন্যাকবলিত এলাকায় জরুরি অবস্থা ঘোষণার দাবি খেলাফত মজলিসের গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি ৬৮ ‘সরকারের বদনাম হয়, দলীয় নেতাকর্মীরা এমন সুবিধা পাবেন না’  বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান আমিরে মজলিসের, ত্রাণ কার্যক্রম জোরদারের দাবি ‘নারী শিক্ষার উন্নয়নে মহিলা মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভা কাল পাত্রী দেখার আড়ালে এক নীরব জুলুম কোনো বিদেশি আধিপত্য মেনে নেওয়া হবে না: শায়খে চরমোনাই কওমি মাদরাসাবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ ও দূরদর্শী ভূমিকার আহ্বান ইমাম বুখারির ইলমি ও নৈতিক উত্তরাধিকার সংরক্ষণের আহ্বান কাবার ইমামের

মন্ত্রিসভার সদস্যদের মধ্যে প্রথম করোনার টিকা নিলেন পলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মন্ত্রিসভার সদস্যদের মধ্যে প্রথম করোনার টিকা নিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেন্দ্রে টিকা নেন তিনি।

দেশের দ্বিতীয় কেন্দ্র বিএসএমএমইউয়ে আজ সকাল ৯টায় এ টিকাদান কর্মসূচি শুরু হয়। সেখানে প্রথম টিকা নেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এরপর সকাল সাড়ে ১০টার দিকে একই কেন্দ্রে টিকা নেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রথম টিকা নেয়ার কারণ ব্যাখা করে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, করোনার টিকা নিয়ে বিভ্রান্তি রয়েছে, মানুষের মধ্যে ভীতি কাজ করছে। এ ভীতি দূর করতে স্বেচ্ছায় টিকা নিয়েছি।

এদিকে, টিকাদান কর্মসূচি সফল করতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীত পাশে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে সুসজ্জিত ভবনে কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে ৪টি বুথ সাজানো হয়েছে। টিকাদানে কয়েকটি বেডও বসানো হয়েছে। টিকাদান নিবন্ধনের জন্য বেশ ভিড়ও রয়েছে।

এর আগে গতকাল বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে করোনা টিকা কার্যক্রম উদ্বোধন করেন। সব মিলিয়ে প্রথম দিন ২৬ জনকে করোনার টিকা দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ