শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যাকবলিত এলাকায় জরুরি অবস্থা ঘোষণার দাবি খেলাফত মজলিসের গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি ৬৮ ‘সরকারের বদনাম হয়, দলীয় নেতাকর্মীরা এমন সুবিধা পাবেন না’  বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান আমিরে মজলিসের, ত্রাণ কার্যক্রম জোরদারের দাবি ‘নারী শিক্ষার উন্নয়নে মহিলা মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভা কাল পাত্রী দেখার আড়ালে এক নীরব জুলুম কোনো বিদেশি আধিপত্য মেনে নেওয়া হবে না: শায়খে চরমোনাই কওমি মাদরাসাবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ ও দূরদর্শী ভূমিকার আহ্বান ইমাম বুখারির ইলমি ও নৈতিক উত্তরাধিকার সংরক্ষণের আহ্বান কাবার ইমামের জমিয়তের ঢাকা মহানগর উত্তরের কাউন্সিল কাল

ঘন কুয়াশা: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় ৩টি ফেরি। মাঘের কনকনে শীতে দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো যানবাহনের যাত্রী ও শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ১১টা থেকে ফেরি চলাচল বিঘ্নিত হয়। এরপর রাত ১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

রাত ১টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলার চ্যালেনের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটের সব নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

এতে মাঝ নদীতে ছোট-বড় ৪৫টি যানবাহন নিয়ে আটকে পড়ে ছোট-বড় ৩টি ফেরি। পারের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক যানবাহনের হাজারো যাত্রী ও শ্রমিক। এতে চরম ভোগান্তিতে রয়েছেন তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ