সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

বর্তমান নির্বাচন কমিশন গণতন্ত্রকে হত্যা করেই যাচ্ছে: ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমান নির্বাচন কমিশনকে সিরিয়াল কিলার হিসেবে অভিহিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেছেন, সরকার, আমলা ও পুলিশের মদদপুষ্ট এই কমিশন গণতন্ত্র, আশা-আকাঙ্ক্ষাগুলো একের পর এক হত্যা করেই যাচ্ছে। একবার হত্যা করে তারা থামছে না, বার বার কাটা ঘাঁয়ে লবন দিয়েই যাচ্ছে।

তিনি বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠা করে এই নির্বাচনকে শাস্তির আওতায় আনা হবে।’

বক্তব্যে দেশের বিচার বিভাগ নিয়ে সমালোচনা করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের এমপি বিদেশের মাটিতে যখন সাজাপ্রাপ্ত হয়, তখন আমাদের দেশের বিচারালয় ঘুমিয়ে থাকে নির্জিব পাথরের মত, তারা দেখেও দেখে না। অথচ এখানে নিরাপরাধ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়, জেল খাটে। এই বিষয়টিকে লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রশ্ন তুলে বলেছেন, এই নির্বাচন কমিশন থেকে শুধু ভাল কথা বলে তার লাভ কী? বরং পদত্যাগ করলে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে উদাহরণ সৃষ্টি হবে।

বেসরকারি একটি কোম্পানি বিনা টেন্ডারে কাজ পাচ্ছে বলে মন্তব্য করে জাফরুল্লাহ বলেন, এর বিচার কি হবে না? এর বিচারের জন্যই গণতন্ত্র প্রতিষ্ঠা করা জরুরি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ