শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘বিভাময় যুবজীবন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিনহাজ উদ্দীন আত্তার

পুরুষের শুক্রানু গিয়ে মহিলার জরায়ুতে, ডিম্বানুর সাথে মিলিত হয়ে আস্তে আস্তে রূপান্তরিত হয় জমাট রক্তে, এরপর রূপান্তরিত হয় গোস্তের টুকরায়। তারপর রূপান্তরিত হয় অস্তিতে। এরপর আল্লাহর হুকুমে সঞ্চালিত হয় প্রাণ। দীর্ঘ দশ মাস দশ দিন গর্ভে থাকার পর ভ‚মিষ্ট হয়ে দুনিয়াতে আগমন করে এক নবাগত বাচ্চারূপে। শিশুকাল পেরিয়ে প্রতিটি জীবন শুরু হয় শৈশবের মাধ্যমে, আসে কৈশর, অনুভব ও চাহিদার নতুন মাত্রা যোগ হয়, খেলাধূলায় আসে পরিবর্তন। তারুণ্যের উচ্ছলতা, দুর্বারগতি, উদ্যম ও সৌন্দর্যবোধ তখন জীবনের ধারাক্রম চালিত করে, আসে নতুন প্রেরণা ও চেতনা। গন্তব্য তাকে হাতছানি দেয় বাধার বিন্ধাচল পেরিয়ে যেতে।

শক্তি, গতি আর মনোবল তখন হয়ে যায় দুর্বিনীত। আকাশ বাতাস সাগর অরণ্য সবই যেন তার হাতের মুঠোয়, সত্বর চলে আসে পৌরত্ব, বুদ্ধি, বিবেক ও জ্ঞানে নতুন মাত্রা যোগায়। চঞ্চলতার ডাল পড়ে কৌশল ও প্রজ্ঞা তখন সে স্থান দখল করে যৌবনকাল। যৌবনকাল হলো মানবজীবনে ভরা বসন্ত। শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত বিস্তীর্ণ জীবন সাহারায় সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশ এই যৌবনকাল। শারীরিক ক্ষমতা, সিদ্ধান্তের দৃঢ়তা, স্বপ্নের প্রাচুর্য আর প্রতিযোগী চিন্তার জোরে একজন যুবক এমন অনেক অসাধ্য সাধন করে বসতে পারে যা সে কৈশোরে ভাবেনি আর বার্ধক্যে যার স্মৃতি মন্থনে কেঁপে ওঠে শরীর। যৌবনে এই দৃঢ়তা স্বপ্নচারিতাই মূলতঃ মানব জীবনের প্রতিষ্ঠা ও সফলতার সিঁড়ি যদি আল্লাহ সহায় হোন।

সম্ভবত এ কারণেই যুগ-যুগান্তরের সকল বিল্পবী মহামানবেরাই তাদের দর্শনচিন্তা ও লক্ষ্য বাস্তবায়নের জন্যে মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন এই যুব সম্প্রদায়কে। কারণ, যৌবনদীপ্ত এই মানব কাফেলার উচ্ছল শক্তি, অঙ্গীকার, নির্ভীক পদচারনা আর সাহসী হুঙ্কারে সদা কম্পিত আলোড়িত তটস্থ থাকে তার চারপাশ। তাই কোন সমাজকে নিরুপদ্রপ, অহিংস, শান্তিস্নাত, সমৃদ্ধ ও আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলতে হলে প্রথমে ঢেলে সাজাতে হবে সে সমাজের যুব শক্তিকে। অঙ্গীকারে অবিচল, পদক্ষেপে সাহসী, বিশ্বসে অনড়, চিন্তায় দূরদর্শী, চেতনায় সদা উদ্যমী এই যুব সম্প্রদায়কে বাদ দিয়ে কিংবা উপেক্ষা করে সুস্থ এবং সমৃদ্ধ সমাজ নির্মানের কথা চিন্তা করা মানেই অলসের স্বপ্নবিলাস।

দুই
আজ দেশময় বরং বিশ্বময় সে অস্থিরতা, নৈরাজ্য আর জঘণ্যতার প্রতিযোগিতা চলছে এর মূল ও মৌলিক কারণ হলো যুব শক্তির অধঃপতন। এ-ও লক্ষ্যণীয়, এই আধুনিক সময়কালের নাটের গুরু সকল নষ্ট মিডিয়ার লক্ষ্য হলো এই যুব সম্প্রদায়। তাই আধুনিক সংস্কৃতি ও ফ্যাশনের নামে রুচি, স্বভাব, চরিত্র ও আদর্শের রক্ষিত নিবাস থেকে রীতিমত তাড়িয়ে নিয়ে যাচ্ছে এই যুব সম্প্