শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

আল্লামা কাসেমী স্মরণে প্রকাশিত হলো ছোটকাগজ ‘ভাঁজপত্র’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কামরাঙ্গিরচর নূরিয়া মাদরাসায় শুরু হয়েছে আঞ্চলিক কিতাবমেলা। মাকাতাবাতুল আযহার, মাকতাবাতুল ইসলামসহ দেশের খ্যাতিমান লাইব্রেরীর উদ্যোগে এ কিতাবমেলা শুরু হয়েছে। এটি দুদিনব্যাপী চলবে। চলমান এ কিতাবমেলায় পাওয়া যাচ্ছে শায়খুল হাদিস আল্লামা নূর হুসাইন কাসেমী রহ. স্মরণে প্রকাশিত ছোট কাগজ ‘ভাঁজপত্র’।

কামরাঙ্গিরচর নূরিয়া মাদরাসার শিক্ষক মুফতি আ ফ ম আকরাম হুসাইন সম্পাদিত ভাঁজপত্রটির নাম দেয়া হয়েছে আল্লামা নূর হোসাইন সংখ্যা। এতে আল্লামা কাসেমী রহ. এর জীবন থেকে নেওয়া শিক্ষণীয় ও অনুকরণীয় বিভিন্ন বিষয় স্থান পেয়েছে। আপনার কপিটি আজই সংগ্রহ করুন।

মেলায় প্রাপ্তিস্থান: আল হাদী প্রকাশনী, মেলার দক্ষিণ পাশের স্টল। সরাসরি পেতে যোগাযোগ: মাওলানা মাসউদুর রহমান সাজিদ, ভাঁজপত্র 01626755996।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ