রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা

ইয়েমেনে সৌদি জোটের হামলায় মার্কিন সহায়তা বন্ধ করছে বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইয়েমেনে ধ্বংসাত্মক যুদ্ধে সৌদি আরবকে সমর্থনের ইতি ঘটিয়েছেন। শরণার্থীদের ক্রমবর্ধমান স্বাগত জানানোর পাশাপাশি আমেরিকান পররাষ্ট্রনীতিকে বড় ধরনের পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছেন তিনি।

জানা যায়, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্র বিষয়আশয় নিয়ে নিজের প্রথম ভাষণে জার্মানি থেকে মার্কিন সেনাদের সরিয়ে আনতে তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাও স্থগিত করে দেন বাইডেন। এ ছাড়া ‘চীন ও রাশিয়া থেকে আসা কর্তৃত্ববাদী হুমকির’ বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন তিনি।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমেরিকা ফিরে এসেছে, কূটনীতি ফিরে এসেছে। সুসজ্জিত বেঞ্জামিন ফ্রাংকলিন কক্ষে অল্পসময়ের বক্তৃতায় তিনি আরও বলেন, ইয়েমেনে মিত্র সৌদি আরবের যুদ্ধে অস্ত্রবিক্রিসহ সব ধরনের সহায়তা বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। কারণ ইয়েমেনে সৌদি হামলায় মানবিক ও কৌশলগত বিপর্যয় তৈরি হয়েছে।

এছাড়া, প্রবীণ কূটনীতিক টিমোথি লেন্ডারকিংকে ইয়েমেনবিষয়ক দূত মনোনয়ন করেন প্রেসিডেন্ট বাইডেন। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে একটি অস্ত্রবিরতিতে পৌঁছাতে জাতিসংঘের চেষ্টায় সহায়তা করবেন এ দূত। এ ছাড়া হুতি বিদ্রোহী ও সরকারের মধ্যে শান্তি আলোচনা নতুন করে শুরু করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ