সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


আলেমদের মিলনমেলা বসেছিলো যাত্রাবাড়ীর দাওয়াতুল হকের ইজতেমায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ
নিউজরুম এডিটর

মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ। বাংলাদেশে হজরত হাফেজ্জী হুজুর রহ. রহ. চালু করেছিলেন যে মেহনত। যার প্রতিষ্ঠাতা হলেন হাকীমুল উম্মত মুজাদ্দেদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভি রহ.। সুন্নাতের মেহনত নিয়ে প্রতিষ্ঠা হয়েছিলো এ মজলিসের। আল্লামা আশরাফ আলী থানভি রহ. এর খলিফা হজরত আল্লামা শাহ আবরারুল হক হারদুঈ রহ. বাংলাদেশে এ মেহনত নিয়ে অনেকবার এসেছিলেন। বর্তমানে বাংলাদেশে এ মেহনতের জিম্মাদারী পালন করছেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির ও বেফাকের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান।

যাত্রাবাড়ী মাদরাসা দেশের অন্যতম একটি বৃহৎ প্রতিষ্ঠান। আজ এখানে বসেছিল আলেমদের মিলনমেলা। উপস্থিত ছিলেন দেশের শীর্ষ ওলামায়ে কেরাম। যারা দাওয়াতুল হক বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ইসলাহী ইজতেমায় অংশ নেন।

মজলিসে দাওয়াতুল হকের ইজতেমায় অংশ নিতে আমি মানিকনগর মাদরাসা থেকে রওনা করেছিলাম দুপুর সাড়ে বারোটার দিকে। রাস্তার জ্যাম থাকা সত্ত্বেও পৌঁছাতে বেশ সময় লাগেনি। জোহরের নামাজ আদায় করেছি যাত্রাবাড়ী শায়খের রুমে। যেখানে তখন উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক। দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীসহ দেশের অনেক বড় বড় আলেমেদীন। জোহরের নামাজ আদায়ের পর আল্লামা মাহমুদুল হাসান একটি বিয়ের পড়াতে গেলেন। কিন্তু বিয়ে পড়াতে গিয়ে যারা মোবাইল দিয়ে ছবি তুলছিল প্রথমে তাদের জন্য হেদায়েতমূলক কিছু কথা বললেন। আল্লামা মাহমুদুল হাসান বললেন, যে এটা মসজিদ। যদি মসজিদে ইসলাহী প্রোগ্রাম করে গুনাহ করা হয়, তাহলে এই প্রোগ্রাম করার দরকার নেই। এইটা করার কোন মানে হয় না যেতে পারব না হয়।

এমন ইসলাহী ইজতেমার করার কোন প্রয়োজন নেই। যে ইসলাহী ইজতেমায় গোনাহ করা হয়। এটা মসজিদ। ছবি তোলা কবিরা গুনাহ। এটা আমাদের কেন বোঝে আসে না?

আল্লামা মাহমুদুল হাসান এর বয়ান শুনতে শুনতে দুপুরের খাবার খেয়ে নিলাম। এরপর পুরো মাদরাসা প্রদক্ষিণ করার জন্য বের হলাম। হাঁটলাম যাত্রাবাড়ীর নিচতলা থেকে পাঁচতলায়। দেখলাম দেশের বিখ্যাত বড় বড় আলেমদের। যেখানে আছেন মাদরাসার মুহতামিম, শায়খুল হাদিসসহ মাদরাসার অসংখ্য ছাত্ররা। সে এক সুন্দর নূরানী জলসা। আহ সে কী মুগ্ধ করা দৃশ্য! সাদা টুপি- পাঞ্জাবী, সফেদ পায়