সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

গুজবে কান না দিয়ে করোনা ভ্যাকসিন নিচ্ছেন মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভ্যাকসিনের বিষয়ে ছড়ানো গুজবে কান না দিয়ে মানুষ সেটা নিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। তিনি বলেন, ‘করোনার ভ্যাকসিনের বিষয়ে কারও সন্দেহ নেই। একটি পক্ষ গুজব ছড়িয়েছিল কিন্তু মানুষ সেই গুজব বিশ্বাস করেনি। তাই কেন্দ্রে ভ্যাকসিন নিতে মানুষ প্রতিদিন ভিড় করছে।’

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় করোনা ডেডিকেটেড ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ভ্যাকসিনের বিষয়ে যাতে কোনও বিভ্রান্তি সৃষ্টি না হয় এ জন্য গণমাধ্যমকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান স্বাসথ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। টিকার ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে অনেক সচেতনতা এসেছে। প্রতিদিন অন্তত দুই লাখ মানুষ টিকা গ্রহণ করছেন। এই টিকার মাধ্যমেই বাংলাদেশ করোনামুক্ত হবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ