সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

নির্বাচন প্রশ্নবিদ্ধ করছেন সরকারি দলের প্রার্থীরা: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকারি দলের প্রার্থীরা অর্থ ও পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন। এতে তাদের সহায়তা করছে প্রশাসন।

মঙ্গলবার দলের বনানী কার্যালয়ে জাপার প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নামে প্রবর্তিত 'পল্লীবন্ধু পদক-২০২১' প্রদান কমিটির সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেছেন, ক্ষমতাসীন দলের প্রার্থী ও প্রশাসনের এই ভূমিকার কারণে নির্বাচনের ফলাফল একতরফা হয়ে যাচ্ছে। এতে অন্য রাজনৈতিক দল ও সংগঠনগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।

একতরফা এমন নির্বাচনের ফল ভালো হবে না বলে সতর্ক করেছেন জিএম কাদের। তিনি বলেন, এভাবে চলতে থাকলে রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হতে পারে। তাতে অপশক্তির উত্থানের আশঙ্কা রয়েছে। তাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ