সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

‘আল জাজিরার সঙ্গে বিএনপি-জামায়াতের যোগাযোগ আছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল জাজিরাকে ব্যবহার করে প্রধানমন্ত্রীকে বিশ্ব দরবারে সমালোচিত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আল জাজিরার সঙ্গে বিএনপি-জামায়াতের যোগাযোগ রয়েছে। আলকায়েদা ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে যাদের যোগাযোগ, তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকতে পারে না। তাদের সঙ্গে সুসম্পর্ক থাকবে লুটেরা, দুর্নীতিবাজ, পলাতক তারেক রহমানের।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর ইন্সিটিউট প্রাঙ্গনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে শিশু সমাবেশ, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী আল জাজিরার তথাকথিত প্রতিবেদনকে দেশের ১৬ কোটি মানুষ গ্রহণ করেনি বলেও মন্তব্য করেন। তিনি বলেছেন, ইতোমধ্যে এ প্রতিবেদন মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে।

খালিদ মাহমুদ বলেছেন, আল জাজিরার সঙ্গে যোগাযোগ রয়েছে এতিমের টাকা আত্মসাতকারী খালেদা জিয়ার, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী জামায়াতের। মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষের সঙ্গে আল জাজিরার সম্পর্ক থাকতে পারে না।

তিনি বলেন, পৃথিবীর সকল জাতিগোষ্ঠীর ভাষা রক্ষার দায়িত্ব বাংলাদেশের। এ ঐতিহাসিক উদ্যোগের অংশ হিসেবে ১৯৯৯ সালে দেশরত্ন শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নির্মাণ শুরু করেছিলেন। কিন্তু পরে বিএনপি এসে তার কাজ আর এগিয়ে নেয়নি। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী তার উদ্বোধন করেন।

খালিদ বলেন, আজকের শিশুরা আগামীর বাংলাদেশ। তারা যদি সঠিক ইতিহাস না জানে তাহলে বাংলাদেশ মূলধারা থেকে আবার দূরে সরে যাবে। জাতির পিতার নেতৃত্বে ২১ ফেব্রুয়ারি রক্ত দিয়ে যে ইতিহাস ও চেতনার বীজ তৈরি করেছিলাম, যে সাহসিকতা ও শক্তি অর্জন করেছিলাম। সেখান থেকে অধিকার থেকে স্বাধীকার, স্বাধীনতা থেকে মুক্তিযুদ্ধ। আজকে সেই স্বাধীনতার মহানায়ক জাতির পিতাকে খাটো করে কথা বলা হয়। তার একটাই কারণ, একজন খলনায়ককে মহানায়কের পাশে বসানোর ষড়যন্ত্র।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ