সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

৪ দফা দাবিতে উত্তপ্ত জাবি, তালা ভেঙে হলে প্রবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তালা ভেঙে আবাসিক হলে প্রবেশের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৮ হলের ১০টিতে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের তালা ভেঙে ভেতরে সমাবেশের প্রস্তুতি নিয়েছেন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নেন। পরে তারা আল-বেরুনি ও ফজিলাতুন্নেছা হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

এর আগে, শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া গ্রামে খেলা নিয়ে বিরোধের জের ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান স্থানীয়রা। এতে অন্তত ৩৭ জন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিক্যালে স্থানান্তর করা হয়। সংঘর্ষ চলাকালে শিক্ষার্থীদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। তাদের কয়েকটি মোটরসাইকেলও পুড়িয়ে দেয় স্থানীয়রা। গভীর রাত পর্যন্ত শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়েছেন। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- সাতদিনের মধ্যে গেরুয়ার সন্ত্রাসীদের হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে, আবাসিক হলে শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা (বিদ্যুৎ, পানি, গ্যাস) নিশ্চিত করতে হবে, শুক্রবারের হামলায় আহত শিক্ষার্থীদের দায়ভার প্রশাসনকে নিতে হবে ও প্রক্টরের বক্তব্য প্রত্যাহার করে, ক্ষমা চাইতে হবে এবং প্রক্টরকে পদত্যাগ করতে হবে।

অবস্থানরত শিক্ষার্থী রাকিবুল বলেন, আমরা হল খোলার দাবিতে অবস্থান নিয়েছি। বৃহস্পতিবার গেরুয়া এলাকার ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, কোনও বিশ্ববিদ্যালয়েরই হল খোলা হয়নি। সরকারি সিদ্ধান্ত না আসলে আমরা হল খোলার সিদ্ধান্ত নিতে পারি না।

তবে শিক্ষার্থীদের আবাসিক হলে অবস্থান নেয়ার বিষয়ে হল প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যদের বৈঠক চলছে। ওখান থেকে আমরা আশা করছি কোনো দিক-নির্দেশনা আসতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ