রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আপনারা বাংলা ভাষা ও সমাজের নেতৃত্ব গ্রহণ করুন: আলী মিয়া নদভি রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ খ্রিস্টাব্দের এই তারিখে বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে। এ মাসেই অর্জিত হয়েছেই বাংলা ভাষার স্বাধীনতা। প্রায় অর্ধ শতাব্দী হতে চলেছে এ ভাষার মুক্তির বয়স। আমরা এখনও বাংলাকে পুরোপুরি মর্যাদা দিতে পারিনি। হিন্দুদের ভাষা বলে একে দূরে সরিয়ে দিয়েছি।

আমরা ভুলে গেছি ভাষাবৈচিত্র মহান আল্লাহর অন্যতম নিদর্শন। আমাদের অজ্ঞতা এবং অবহেলার ফলে এ ভাষার মিডিয়ায় নেতৃত্ব দিচ্ছে ইসলামবিদ্বেষী ও নাস্তিক্যবাদীরা। বাংলাকে হাতিয়ার করে এরা আমাদের শেকড়ে আঘাত হানার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর আমাদের কেউ কেউ এখনও পাকিস্তানের ভাষাকে পাঠদানের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন।

স্বদেশের ভাষাকে উপেক্ষা করে ভিনদেশি ভাষাকে অতিমাত্রায় আপন করে নেয়া কতটুকু শরী'আহসম্মত তা বিজ্ঞজনেরা ভালো জানেন।

আমরা মনে করি, একটি দেশের সর্বোচ্চ স্তরের ব্যক্তি হলেন আলেমসমাজ তথা নবী'র উত্তরসূরি। কিন্তু সর্বোচ্চ স্থানের মর্যাদা এবং নিজেদের অবস্থান সম্পর্কে এরা অনবগত হন, তখন তাদের জাতির অবস্থা কেমন হতে পারে? স্বদেশকে, স্বজাতিকে সঠিকভাবে না জেনে তাদের দাওয়াত দেয়া কঠিন। একুশে গ্রন্থমেলা অ-আলেমদের বইয়ে ঠাসা থাকার অনন্য কারণ আমাদের বাংলার প্রতি অনীহা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ