সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

রমজানে নিত্যপণ্য নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন রমজান মাসকে পুঁজি করে নিত্যপণ্যের মজুদ, কৃত্রিম সংকট কিংবা মূল্যবৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর জেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য চাল, ডাল, তেল, ছোলাসহ সকল পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। ইতিমধ্যে ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সঠিক দামে তা বাজারে বিক্রি করতে হবে। আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে কেউ কারসাজি বা সংকট সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

চালের মূল্য বৃদ্ধি নিয়ে তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে চালের বাজার স্বাভাবিক হবে। রমজানে টিসিবির মাধ্যমে গত বছরের তুলনায় দ্বিগুণ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করে বাজারকে সহনীয় পর্যায়ে রাখা হবে। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ায় প্রয়োজনে রমজান মাসে ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের কাছে ভোজ্যতেল পৌঁছে দেয়া হবে। কোন পণ্যের ঘাটতি হবার সম্ভাবনা বা কারণ নেই। বোরো ধানও উঠতে শুরু করেছে। বিদেশ থেকে প্রচুর চাল এসেছে। এতে দ্রুত চালের দাম নিয়ন্ত্রণে আসবে।

টিপু মুনশি আরও বলেন, শহীদ দিবসে ঐতিহ্যবাহী রংপুর জেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের মধ্য দিয়ে আগামী প্রজন্ম জাতির জনকের জীবন আদর্শ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। বর্তমানে একটি চক্র ষড়যন্ত্র করে যুবসমাজকে ভুল ব্যাখ্যা দিচ্ছে। দেশ বিরোধী সকল ষড়যন্ত্র থেকে বিরত থাকতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ