সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা

শিক্ষার্থীদের হল ছাড়তে জাবি প্রশাসনের আলটিমেটাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের পর হলে শনিবার (২১ ফেব্রুয়ারি) হলের গেটের তালা ভেঙে হলে উঠে পড়া শিক্ষার্থীদের হল ছাড়তে আলটিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার সকাল ১০টার মধ্যে তাদের হল ছাড়তে বলা হয়েছে। অন্যথায় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ মহামারি থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য সরকারি নির্দেশে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এই বিশ্ববিদ্যালয়ও গত ১৯ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছে। তবে অনলাইন ক্লাস চালু রয়েছে। কিন্তু ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় কিছু শিক্ষার্থী সরকারি নির্দেশ অমান্য করে জোর করে হলে প্রবেশ করে অবস্থান করছে। তাই প্রশাসন তাদের সোমবার সকাল ১০টার মধ্যে নিজ উদ্যোগে হল ছাড়তে নির্দেশ দিচ্ছে। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে।

এদিকে হলে প্রবেশের সুযোগ পেয়ে ছেলেদের আটটি হলে আস্তে আস্তে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। শুক্রবারের ওই সংঘর্ষের পর থেকে হল খুলে দেওয়ার দাবি করে আসছেন শিক্ষার্থীরা। কিন্তু হল খুলে না দেয়ায় রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ছয় দফা দাবিসহ হামলার ঘটনায় মামলা করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকালই রাত সাড়ে ৯টায় অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের রহিমা কানিজের নির্দেশে প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী সজল বাদী হয়ে আশুলিয়া থানায় এই মামলা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ