সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা

বিএনপি নেতারা গোপনে টিকা নিচ্ছেন: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির কোনো কোনো নেতা গোপনা করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, আমার অনুরোধ আপনারা এভাবে গোপনে লুকিয়ে লুকিয়ে টিকা না নিয়ে, যেভাবে জনসম্মুখে কথা বলেন, ঠিক সেভাবে টিকা নিন।

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বঙ্গবন্ধু : বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে টিকা নিয়ে বিরূপ প্রচারণা চালানো হয়েছে। যারা এই বিরূপ প্রচারণা চালিয়েছিলেন, তারাও এখন টিকাগ্রহণ করছেন।

তিনি বলেন, বিএনপির মূল কাজ ভারতের বিরোধিতা করা। ১৯৭৫ সালে দেশ যখন উল্টো পথে হাঁটা শুরু করল, তখন ভারতের বিরুদ্ধে কথা বলে ভোট নেয়ার চেষ্টা চালানো হয়েছে। সেই কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এই অঞ্চলের ক্ষতি হয়েছে। দেশে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল আছে, যাদের মূল কাজ হচ্ছে ভারত বিরোধিতা। যখন নির্বাচন আসে, তখন তারা ভারত বিরোধিতাকে সামনে নিয়ে আসে।

তথ্যমন্ত্রী বলেন, ভারত আমাদের দেশের তিন দিকে পরিবেষ্টিত। যে দেশ আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় রক্ত ঝরিয়েছে, যাদের সহযোগিতা ছাড়া আমাদের নয় মাসের মধ্যে মুক্তি অর্জন সম্ভব ছিল না। আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের যে কূটনৈতিক তৎপরতা, এটি ছাড়া বঙ্গবন্ধুকে মুক্ত করাও সম্ভব ছিল না। সেই দেশের সঙ্গে বিরোধিতা করে আমাদের দেশের উন্নয়ন সম্ভব নয়, তারা এটি বুঝেও বুঝেনা।

সভায় ইমক্যাবের সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ