সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা

মিয়ানমারের ১০৮৬ নাগরিককে ফেরত পাঠালো মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আদালতের নির্দেশ অমান্য করে মিয়ানমারের সহস্রাধিক নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। রয়টার্সের খবরে বলা হয়, মালয়েশিয়ায় আটক মিয়ানমারের নাগরিকদের ফেরত না পাঠাতে আদালতের নির্দেশ ছিল। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে মঙ্গলবার সেনাবাহিনীর পাঠানো তিনটি জাহাজে করে ১ হাজার ৮৬ জন নাগরিককে ফেরত পাঠানো হয়।

মঙ্গলবার মানবাধিকার গোষ্ঠীর একজন আইনজীবীর রিটের পরিপ্রেক্ষিতে কুয়ালালামপুরের উচ্চ আদালত মিয়ানমারের ওই নাগরিকদের ফেরত পাঠানো বুধবার সকাল ১০টা পর্যন্ত স্থগিত করেছিল। কিন্তু শেষ পর্যন্ত আদালতের নির্দেশ অমান্য করেই তাদের ফেরত পাঠানো হলো। মানবাধিকার গোষ্ঠী কুয়ালালামপুরের এই সিদ্ধান্ত নির্বাসিত ব্যক্তিদের জীবন বিপন্ন করবে বলে মন্তব্য করেছে।

গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত প্রতিনিধিদের আটক করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। দেশটির জনগণ ২ ফেব্রুয়ারি থেকে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে।

রয়টার্সের খবরে বলা হয়, মালয়েশিয়া মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গা এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) তালিকাভুক্ত নাগরিকদের প্রত্যর্পণ না করার অঙ্গীকার করেছে। তবে ইউএনএইচসিআর বলছে, মঙ্গলবার মালয়েশিয়ার ফেরত পাঠানোদের মধ্যে ছয়জন তাদের তালিকাভুক্ত শরণার্থী রয়েছে।

শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থাটি আরও বলছে, কুয়ালালামপুরের ফেরত পাঠানো নাগরিকদের মধ্যে সংঘাত ও নিপীড়নের ভয়ে পালানো চীন, কাচিন এবং নন-রোহিঙ্গা মুসলিমরাও রয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পরিচালক খাইরুল যাইমি দাউদ এক বিবৃতিতে জানান, প্রত্যর্পিত মিয়ানমারের নাগরিকদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী এবং কোনো সাহায্যপ্রার্থী নেই। তিনি বলেন, যাদের ফেরত পাঠানো হয়েছে তারা স্বেচ্ছায় যেতে সম্মত হয়েছে, তাদেরকে কেউ বাধ্য করেনি। আদালতের নির্দেশনা সত্ত্বেও কিভাবে ফেরত পাঠানো হলো এমন প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব দেননি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ