সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা

১০ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে সিঙ্গাপুর : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন করে সিঙ্গাপুর ১০ হাজার ও রুমানিয়া ২ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, করোনার সময় মধ্যপ্রাচ্যে অনেকে চাকরি হারিয়েছে, তবে নতুন নতুন চাকরির বাজার তৈরি হচ্ছে। সুখবর হলো সিঙ্গাপুর আমাদের জানিয়েছে, তারা এখান থেকে ১০ হাজার শ্রমিক নেবে।

তিনি বলেন, রোমানিয়ায় আমরা নতুন মিশন খুলেছি এবং সেখান থেকে আমাদের জানিয়েছে, তাদের হালাল খাবার ফ্যাক্টরিতে কিছু লোক নিয়োগ দিতে চায়। সেখানে হয়তো দুই হাজার বাংলাদেশির কর্মসংস্থান হতে পারে।

তিনি আরও বলেন, সৌদি আরবসহ বিভিন্ন দেশে নারী শ্রমিক পাঠানোর ব্যাপারে বাংলাদেশ ইতিবাচক দিকে রয়েছে। শ্রমিকদের জন্য সিঙ্গাপুর দূতাবাস দৈনিক ৫০০ ঘণ্টা ওয়ার্ক পারমিট দিচ্ছে।

ড. মোমেন বলেন, ভারতের পরাষ্ট্রমন্ত্রী ড. এস জয় শঙ্কর ঢাকায় আসবেন, তাকে স্বাগত জানাই। তার সফরে ভারত-বাংলাদেশ অসীমাংসিত ইস্যু নিয়ে এমনভাবে প্রস্তুতি নেব, যাতে নরেন্দ্র মোদির সফরে এসব মসৃণভাবে সমাধান হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ