সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা

ওবায়দুল কাদেরের কাছে খুনি-চাঁদাবাজরা আপন: কাদের মির্জা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে এখন খুনি, চাঁদাবাজরা আপন বলে মন্তব্য করেছেন তার ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেছেন, আজ তার (ওবায়দুল কাদের) কাছে স্ত্রী, নিজাম হাজারী ও তথাকথিত রাজনীতিবিদ খুনি, চাঁদাবাজ, চাকরি ও টেন্ডার বাণিজ্যকারী একরামুল করিম চৌধুরী আমার চেয়ে বেশি আপন।

গতকাল মঙ্গলবার সামাজিকযোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এসব কথা বলতে শোনা যায় কাদের মির্জাকে।

ভিডিওতে কাদের মির্জাকে আরও বলতে শোনা যায়, আপনার মন্ত্রণালয়ের সব খবর জানি। কে কী করে। কে কে কালেকশন করে কোথায় নিয়ে যায়, কার বাসায় নিয়ে যায়।

মির্জা আরও বলেন, আমি সব কথা বলব। মৃত্যুর আগে সব বলে যাব। আমি জানি আমাকে হত্যা করা হবে। আর আপনি (ওবায়দুল কাদের) ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারী ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরাম চৌধুরীকে সেই আদেশ দিয়েছেন। আপনি (ওবায়দুল কাদের) আমার মনের খবর রাখেন না। ৪৭ বছর রাজনীতি করেছি। ওবায়দুল কাদেরের জন্য কী না করেছি?

কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের প্রসঙ্গ টেনে কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জের চরের ভূমিদস্যু মাদক সম্রাটকে আপনি (ওবায়দুল কাদের) শেল্টার দিয়েছেন। এর খেসারত আপনাকে দিতে হবে।

তিনি বলেন, আল্লাহর আদালতে আপনার (ওবায়দুল কাদের) বিচার হবে। এতো অপমান? আমি একজন মেয়র। আপনি বড় নেতা। আপনার পর্যায়ে আপনি আমার পর্যায়ে আমি। আজকে আমাকে লাঞ্ছিত করছেন। পুলিশ দিয়ে পেটাচ্ছেন।

তিনি আরও বলেন, নোয়াখালীতে আজকে সাংবাদিক মুজাক্কিরসহ ২৫ জনকে হত্যা করেছে একরাম চৌধুরী। এত খুন করেও তারা আজ রাজত্ব করছে। দেশ কি এভাবে চলবে? বঙ্গবন্ধু কি এজন্য দেশের জন্য স্বাধীনতা এনেছিলেন? এ অবস্থা চলতে দেওয়া যায় না। এদেরকে আশ্রয়-প্রশ্রয় কে দিচ্ছে? কারা এসব চালাচ্ছে? ওবায়দুল কাদের এসব চালাচ্ছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে কাদের মির্জা বলেন, ‘নেত্রী এসব বন্ধ করার জন্য আপনার প্রতি অনুরোধ করব।’ প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, এরা ১০ শতাংশ হাইব্রিড নেতা আপনার সব অর্জন ম্লান ও ধ্বংস করেছে। এরা দলের সাইনবোর্ড বিক্রি করে ধান্ধাবাজি করে। আমি আপনাকে শ্রদ্ধা করি। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। ৪৭ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করেছি।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে কাদের মির্জা বলেন, আপনি অসুস্থ হওয়ার পর সিঙ্গাপুরে হাসপাতালে যখন ভর্তি ছিলেন, তখন প্রধানমন্ত্রী আপনার চিকিৎসার জন্য টাকা দিয়েছিলেন। আর সেই টাকা নিয়ে একরাম চৌধুরী, নিজাম হাজারীসহ একদল ধান্ধা করেছিল। এসব নিয়ে আমি অচিরেই কথা বলব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ