সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা

ক্ষমতার অপব্যবহারকারীরা নজরদারিতে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দলের যেসব নেতাকর্মী ক্ষমতার অপব্যবহার করছে, তাদের বিরুদ্ধে দলীয় নজরদারি রয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য দল কঠোর অবস্থানে আছে। দলের ঐক্য বিনষ্ট করা যাবে না। সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করবে না দল।’

বুধবার সকাল ১১টার দিকে রাজধানীর একটি হোটেলে দেশরত্ন শেখ হাসিনা'র নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুদা, দারিদ্র্য, দুর্নীতি ও জঙ্গিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমানের লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সে যুক্ত তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ‘শত বাঁধা, ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগ জনসেবা করছে। জনগণ ভালবেসে সরকার গঠনের যে সু্যোগ দিয়েছে তার মর্জাদা রক্ষা করতে হবে নেতা-কর্মীদের।’

তিনি বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে গঠনতন্ত্র অনুসরণ করে ইউনিট কাউন্সিল সম্পন্ন করতে হবে। দলে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে যেন দল সরকারি উন্নয়ন যেন প্রশ্ন বিদ্ধ না হয়।’

এ সময় আন্তর্জাতিক কুচক্রী মহলকে নিয়ে দেশ বিরোধীরা যে ষড়যন্ত্র করছে তা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ