সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা

ডিএমপির ৪ কর্মকর্তার দায়িত্ব রদবদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার তিনজন ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তাসহ মোট চারজনের দায়িত্ব রদবদল করা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার মুহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।

অফিস আদেশ অনুযায়ী- ডিএমপির পিওএম-পশ্চিম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, অপারেশনস বিভাগে দায়িত্ব দেয়া হয়েছে। পিওএম-পশ্চিম বিভাগে সংযুক্ত অতিরিক্ত উপপুলিশ কমিশনার আব্দুন নূরকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার পিওএম-পশ্চিম বিভাগে দায়িত্ব দেয়া হয়েছে।

ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আছমা আরা জাহান দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার গোয়েন্দা-উত্তরা বিভাগের এবং লজিস্টিকস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ইকুইপমেন্ট) নাজিয়া ইসলামকে গোয়েন্দা রমনা বিভাগে সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ