সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা

জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উৎসবে অংশগ্রহণ করতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের অনলাইন বৈঠকের সময় তিনি এ আমন্ত্রণ জানান। এ সময় করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

এর আগে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের ঈর্ষনীয় সাফল্যের কথা উল্লেখ করে গুতেরেস বলেন, করোনার স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ভালোভাবেই সামলেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বিশেষ করে বাংলাদেশের জনগণের প্রতি তার সুদৃঢ় প্রতিশ্রুতির উচ্চকিত প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব। আলোচনাকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিব উভয়েই সম্মত হন যে করোনার ভ্যাকসিনকে ‘বৈশ্বিক সম্পদ’ হিসেবে বিবেচিত করা উচিত।

একই সময় রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের উদারতা অতুলনীয় বলে উল্লেখ করেন তিনি। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে তিনি জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসন আমাদের যৌথ উদ্দেশ্য।

পররাষ্ট্রমন্ত্রী এ সময় ভাসানচরের রোহিঙ্গাদের মানবিক সাহায্যে জাতিসংঘকে এগিয়ে আসার অনুরোধ জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ