রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নাইজেরিয়ায় স্কুল থেকে তিনশতাধিক ছাত্রী অপহরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের প্রদেশ জামফারায় বন্দুকধারীরা তিনশতাধিক ছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্কুলের এক শিক্ষক জানান, শুক্রবার সকালে বন্দুকধারীরা হামলা চালানোর পর থেকে তিনশতাধিক ছাত্রী নিখোঁজ রয়েছে। জামফারার গভর্নর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

একটি নিউজ পোর্টালকে এক শিক্ষক জানান, শুক্রবার স্থানীয় সময় দুপুর একটার দিকে জাঙ্গেবে শহরের সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক স্কুলে একদল বন্দুকধারী পিক-আপ গাড়ি ও মোটরসাইকেলে চেপে হাজির হয়। এদের মধ্যে কয়েকজন সরকারি নিরাপত্তা বাহিনীর পোশাক পরিহিত ছিলেন। তারা জোরপূর্বক ছাত্রীদের গাড়িতে তুলে নিয়ে যায়। তবে বিবিসিকে এক প্রত্যক্ষদর্শী বলেন, বন্দুকধারীরা হেঁটে স্কুলে উপস্থিত হয়েছিল।

ঘটনার পর অপহৃত ছাত্রীদের অভিভাবকরা স্কুলে বাইরে এসে জড়ো হন। কেউ কেউ জঙ্গলের মধ্যে তাদের সন্তানের খোঁজ করতে থাকেন।

বিবিসিকে এক শিক্ষক বলেন, স্কুলে ওই সময়ে ৪২১ জন শিক্ষার্থী ছিল। এদের মধ্যে মাত্র ৫৫ জন বাদে সবাইকে অপহরণ করা হয়েছে।

নাইজেরিয়ায় সাম্প্রতিক সপ্তাহে স্কুলগুলোকে টার্গেট করে অপহরণের সর্বশেষ ঘটনা এটি। দেশটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর দ্বারা স্কুলের শিশুদের অপহরণের ঘটনা প্রায়ই ঘটে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ