বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বাংলাভাষী পাঠকদের উদ্দেশে লাইভে আসছেন মাওলানা ইসমাইল রেহান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশি পাঠকদের উদ্দেশে আগামীকাল (রোববার) পাকিস্তানের প্রখ্যাত ইতিহাসবিদ মাওলানা ইসমাইল রেহান 'খিলাফত পরবর্তী সময়ে ইসলামের পুনর্জাগরণে ইতিহাস অধ্যয়নের গুরুত্ব' শীর্ষক ওয়েবিনারে অংশগ্রহন করবেন।

রুচিশীল প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল ইত্তিহাদের অফিসিয়াল ফেসবুক পেইজে রাত ৯ টা ১৫ মিনিটে ওয়েবিনারটি অনুষ্ঠিত হবে। ১ ঘন্টা ১৫ মিনিট  চলবে সেশন। এক ঘন্টা আলোচনা ও ১৫ মিনিট প্রশ্নোত্তর৷ একজন দর্শককে সরাসরি প্রশ্ন করার সুযোগ দেয়া হতে পারে৷

এদিকে মাওলানা ইসমাইল রেহান রচিত ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ (১-৬) খন্ডের প্রি অর্ডারের আজই শেষদিন। বিশাল কলেবরের গ্রন্থটি বাজারে আনছে মাকতাবাতুল ইত্তিহাদ। প্রি অর্ডার উপলক্ষে  ৩৪০০ টাকা মুদ্রিত মূল্যের ইহিতাসের এই গ্রন্থটি পাচ্ছেন মাত্র ১৪০০ টাকায়।

জানা গেছে, মূল প্রকাশনা প্রতিষ্ঠান আল মানহাল পাবলিশার্স থেকে বইটির অনুবাদের অনুমতি ও স্বত্ত্ব কিনেছে মাকতাবাতুল ইত্তিহাদ। বইটি তাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজেক্ট। একাধিক ভাষায় প্রকাশনা প্রতিষ্ঠানটি বইটির অনুবাদের কাজ চলমান রেখেছেন। সেই সুবাদে বাংলাভাষায় অনুবাদের জন্য চুক্তিবদ্ধ হয়েছে মাকতাবাতুল ইত্তিহাদের সঙ্গে। এদিকে বাংলাভাষায় ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ প্রকাশ নিয়ে উচ্ছ্বসিত লেখক মাওলানা ইসমাইল রেহান।

বইটি সম্পর্কে ইত্তিহাদের প্রকাশক ও কর্নধার মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, “মাওলানা মুহাম্মদ ইসমাইল রেহান পাকিস্তানের প্রখ্যাত একজন ইতিহাসবিদ। ইসলামের ইতিহাস বিষয়ে কয়েক যুগ ধরে তিনি কাজ করে চলেছেন অবিরাম। বর্তমানে জামিয়াতুর রশিদ করাচির ইসলামিক হিস্ট্রি এন্ড কালচারাল স্টাডিজ বিভাগে অধ্যাপনা করছেন। ইতিহাসের বিভিন্ন অংশ নিয়ে তার বেশকিছু বই প্রকাশিত হয়েছে। বইগুলো বেশ জনপ্রিয় ও সমাদৃত হয়েছে বোদ্ধামহলে।”

তিনি বলেন, “মাওলানা ইসমাইল রেহান রচিত ‘তারিখে উম্মতে মুসলিমা’ গ্রন্থটির পটভূমি সৃষ্টির সূচনাকাল থেকে বর্তমান সময় পর্যন্তকার সমস্ত ইতিহাস। এই দীর্ঘ সময়ে সংঘটিত মুসলিম উম্মাহর আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক তাবৎ প্রেক্ষাপট নিয়ে রচিত হয়েছে এই দালিলিক গ্রন্থ। ইতিহাসেà