সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

দেশে টিকা নিয়েছেন ৩০ লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ২৯ লাখ ৮৪ হাজার ৭৭৩ জন। এদের মধ্যে ১৯ লাখ ৩৭ হাজার ২৬ জন পুরুষ এবং ১০ লাখ ৪৭ হাজার ৭৪৭ জন নারী রয়েছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪২ লাখ ৩ হাজার ৮৩৫ জন মানুষ টিকা নেয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ লাখ ৩৩ হাজার ৮৩৩ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৮০ হাজার ৭৬১ জন এবং নারী ৫৩ হাজার ৭২ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ৮ লাখ ৯৫ হাজার ৩৯৪ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৪ লাখ ২০ হাজার ২৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৩০ হাজার ৯৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬ লাখ ৫৭ হাজার ৭০ জন, রাজশাহী বিভাগে ৩ লাখ ৩২ হাজার ৩১ জন, রংপুর বিভাগে ২ লাখ ৭৩ হাজার ৯৭৩ জন, খুলনা বিভাগে ৩ লাখ ৬৬ হাজার ১০০ জন, বরিশাল বিভাগে ১ লাখ ৪২ হাজার ১৫১ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৮৭ হাজার ৫৯ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করেন। ওইদিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ