সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

আমীর খসরুকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাঁচ তারকা হোটেল ব্যবসা, কোটি কোটি টাকা অস্বাভাবিক লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার সকাল সোয়া ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা কমিশনের উপপরিচালক সেলিনা আখতার তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৩ ফেব্রুয়ারি আমীর খসরু, তার স্ত্রী তাহেরা আলম ও ভায়রা গোলাম সরোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য ১ মার্চ হাজির হওয়ার জন্য তলব করে। তবে আজ তিনি একাই হাজির হয়েছেন। অন্য দুজন আসেননি।

দুদক জানিয়েছে, বিএনপি নেতা, প্রাক্তন মন্ত্রী এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তিনি পাঁচ তারকা হোটেল ব্যবসা করেন।

এ ছাড়া তার বিরুদ্ধে দুদকের কাছে অভিযোগ রয়েছে তিনি ব্যাংকে কোটি কোটি টাকা লেনদেন করেছেন। মানিলন্ডারিং করে বিভিন্ন দেশে অর্থ পাচার এবং নিজ, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে শেয়ার ক্রয়সহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অভিযোগ বলছে। ১৩ আগস্ট কিছু অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ