বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ইসমাইল রেহান রচিত 'মুসলিম উম্মাহর ইতিহাস' গ্রন্থের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্নাঢ্য আয়োজনে সম্পন্ন হলো পাকিস্তানের প্রখ্যাত ইতিহাসবিদ মাওলানা ইসমাইল রেহান রচিত ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ (১-৬) - বইয়ের মোড়ক উন্মোচন। বইটি প্রকাশ করেছে রুচিশীল প্রকাশনা সংস্থা মাকতাবাতুল ইত্তিহাদ।

২ মার্চ (মঙ্গলবার) রাজধানীর বাংলাবাজারাস্থ জুবলি স্কুলের অডিটোরিয়ামে সকাল ১১টায় মাওলানা মাহমুদ সিদ্দিকীর উপস্থাপনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুরু হয়।

এতে আলোচনা করেন, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী, মুসা আল হাফিজ, মনযুর আহমদ, জগলুল আসাদ, মামুন আবদুল্লাহ কাসেমি, কামরুল হাসান নকীব।

May be an image of one or more people, people standing and indoor

আলোচনায় মাওলানা উবায়দুর রহমান খান নদভী ইতিহাস পাঠের গুরুত্ব তুলে ধরে বলেন, ইতিহাস আমাদের জাতিসত্ত্বার পরিচয় বহন করে। ইতিহাসের বাঁকেবাঁকে আমরা নিজেদের অস্তিত্ব খুঁজে পাব। শুধুমাত্র পূর্বসূরীদের অমর গর্বগাঁথা জানতেই নয়, বরং নিজেদের চেনার জন্যও ইতিহাস পাঠের বিকল্প নেই।

তিনি আরও বলেন, ইতিহাস হলো ঢাকা শহরের মতো। অনেক গলি-ঘুপচি এই শহরে। সঠিক রাস্তা না ধরলে পথ হারানোর আশংকা থেকে যায়। সুতরাং ইসলামি ইতিহাস অধ্যয়নের ক্ষেত্রে ইলমে নববীর আলোয় আলোকিত লেখকদের রচিত বই পড়ার বিকল্প নেই। মাওলানা ইসমাইল রেহান রচিত তারিখে উম্মতে মুসলিমা আমাদের সেই আলোয় আলোকিত করবে বলেই বিশ্বাস করি।

May be an image of one or more people, people standing and indoor

ইত্তিহাদের কর্নধার ও প্রকাশক মাওলানা মোহাম্মদ ইসহাক আলোচনা শুরু করেন মুসলিম উম্মাহর ইতিহাস গ্রন্থ প্রকাশের অভিজ্ঞতা দিয়ে। মুসলিম উম্মাহর ইতিহাস প্রকাশের পেছনে যারা শ্রম দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের ইতি টানেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইমরান রাইহান, নেসারুদ্দিন রুম্মান, মাওলানা আফফান বিন শরফুদ্দিন, মাওলানা নুরুজ্জুমান, মাওলানা মুজাহিদুল ইসলাম মাইমুন, আদি হাবিবুল্লাহ, এহসানুল হক, সারওয়ার হোসা