শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীর ইসলামপুর কেন্দ্রীয় শাহী মসজিদে খতিব নিয়োগের বিজ্ঞপ্তি বন্যার্ত মানুষের পাশে বাংলাদেশ খেলাফত মজলিস আজানের সুরে মুগ্ধ আইসল্যান্ডের প্রধানমন্ত্রী খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির ‘জাতীয় পরামর্শ’ সভা চলছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধের আহ্বান ইরানের শাহজালাল মাজারের দানবাক্স টাকা আবারও গণনা করা হবে আজ নামাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত দেড় লক্ষাধিক, ৭ দিনে ২৬ জনের মৃত্যু জমি বিরোধের জেরে কোরআন বুকে বৃদ্ধার বাড়ি ছাড়ার ঘটনায় নতুন মোড় খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের ষান্মাসিক শূরা অধিবেশন

অবশেষে জামিন পেলেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর।

আজ বুধবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মুহা. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ছয় মাসের জন্যে কিশোরের জামিন মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে গত সোমবার (১ মার্চ) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুহা. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ শুনানি ও আদেশের জন্য ৩ মার্চ দিন ধার্য করেন।

আদালতে আজ কিশোরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি কিশোর অসুস্থ। তাকে টর্চার করা হয়েছে। তার ডান কান অকেজো হয়ে গেছে। শুনতে পান না।’

গত বছরের ৬ মে রমনা থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং পাঁচ-ছয়জনকে অচেনা আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করে র‌্যাব-৩।

মামলায় বলা হয়, 'আই অ্যাম বাংলাদেশি' ফেসবুক পেইজ থেকে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ন করা বা বিভ্রান্তি ছড়ানো বা এ উদ্দেশ্যে জেনেশুনে অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। এ পেজের অ্যাডমিন সায়ের জুলকারনাইন, কিশোর, আশিক ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন ওয়াহিদ ও মুশতাক আহমেদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ